বৌদ্ধ দিঙ্নাগ সম্মত হেতুচক্র ও নৈয়ায়িক উদ্যোতকর কর্তৃক তা খন্ডন সম্পর্কে একটি পর্যালোচনা
DOI:
#10.25215/9198924044.10Abstract
অনুমাতা অনুমান গঠন করেন পক্ষে সাধ্যের নিশ্চিত জ্ঞান লাভ করার জন্য। পক্ষের সহিত সাধ্যের সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই জ্ঞান সম্ভব হয়। এই সম্পর্ক স্থাপনে লিঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে লিঙ্গের দ্বারা সাধ্য অনুমিত হয়, সেই লিঙ্গ বা হেতুকে অনুমাপক হতে হবে। লিঙ্গ তখনই অনুমাপক হয় যখন তার কতকগুলি বৈশিষ্ট্য থাকে। ন্যায়মতে এই অনুমাপকতা প্রযোজক বৈশিষ্ট্য পাঁচ প্রকার। বৌদ্ধমতে তা তিন প্রকার। বৌদ্ধমতে অনুমাপকতা প্রযোজক এই বৈশিষ্ট্যগুলি হল পক্ষসত্ত্ব, সপক্ষসত্ত্ব ও বিপক্ষাসত্ত্ব।Published
2024-05-09
How to Cite
বিবেকানন্দ সাউ. (2024). বৌদ্ধ দিঙ্নাগ সম্মত হেতুচক্র ও নৈয়ায়িক উদ্যোতকর কর্তৃক তা খন্ডন সম্পর্কে একটি পর্যালোচনা. Redshine Archive, 13(3). https://doi.org/10.25215/9198924044.10
Issue
Section
Articles
