হেত্বাভাস- একটি পর্যালোচনা

Authors

  • জয়ন্তী গুপ্ত

DOI:

#10.25215/9198924044.14

Abstract

হেত্বাভাস’ শব্দটি সাধারণভাবে অসৎ হেতু বা দুষ্ট হেতুকে বোঝায়। হেতুতে যে যে ধর্ম থাকলে তা সৎ হয় সেইসব ধর্মের কোন একটি বা একাধিক ধর্মের অভাব থাকলে তা হয় অসৎ হেতু বা দুষ্ট হেতু। সৎ হেতুর মূলতঃ পাঁচটি ধর্ম- পক্ষসত্ত্ব, সপক্ষসত্ত্ব, বিপক্ষাসত্ত্ব, অসৎপ্রতিপক্ষত্ব এবং অবাধিতত্ত্ব। এইসব ধর্মের কোনটির অভাব ঘটলেই হেতুটি অসৎ হয়ে পড়ে। অসৎ হেতুকে যেমন ‘হেত্বাভাস’ শব্দের দ্বারা বোঝানো হয় তেমনই ‘হেত্বাভাস’ শব্দের দ্বারা হেতুর দোষকেও বোঝানো হয়। ‘হেত্বাভাস’ শব্দের দ্বারা হেতুর দোষকে প্রকাশ করা হয় এইভাবে- ‘হেতোঃ আভাসাঃ হেত্বাভাসাঃ’। আর দুষ্ট হেতুকে প্রকাশ করা হয় এইভাবে- ‘হেতুবৎ আভাসন্তে যে তে হেত্বাভাসাঃ’। সুতরাং দেখা যাচ্ছে প্রথম ব্যুৎপত্তি অনুসারে ‘হেত্বাভাস’ শব্দটি হেতুর দোষকে বোঝায়। আর দ্বিতীয় ব্যুৎপত্তি অনুসারে ‘হেত্বাভাস’ শব্দটি তাকেই বোঝায় যে হেতুর মত প্রতীয়মান হয়, কিন্তু বস্তুত যাতে হেতুর সব ধর্ম নেই।

Published

2024-05-09

How to Cite

জয়ন্তী গুপ্ত. (2024). হেত্বাভাস- একটি পর্যালোচনা. Redshine Archive, 13(3). https://doi.org/10.25215/9198924044.14